শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা: শিল্পমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা: শিল্পমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাদের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। আগামীকাল রোববার (২২ নভেম্বর) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে বর্তমানে এ ধরনের প্রায় ১ কোটি ১৭ লাখ প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। এ খাতে কর্মরত রয়েছেন শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ। সব মিলিয়ে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই শিল্পে।

তিনি জানান, সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরের এবং ৬৫ শতাংশ নারী। দেশের মোট জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান পরিচালনা করছেন নারী উদ্যোক্তারা। মেলায় চামড়া ও পাটজাত পণ্য, পাদুকা, হস্তশিল্প, পোশাক ও ফ্যাশন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভেষজ পণ্য, গহনা এবং তথ্যপ্রযুক্তি খাতের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।

এ ছাড়া সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোও মেলায় অংশ নেবে। তবে এখানে শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শন করা যাবে। বিদেশি ও আমদানি করা পণ্য বিক্রি বা প্রদর্শনের সুযোগ থাকছে না।

দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

মেলার আয়োজনের পাশাপাশি সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট নয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হবে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি বর্ষসেরা স্টার্টআপ, পরিবেশবান্ধব শিল্প, প্রযুক্তিনির্ভর ব্যবসা এবং বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া মেলা চলাকালে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান, সহজ শর্তে ঋণ, জলবায়ু সহনশীল অর্থায়ন, বিমা এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।

শিল্পমন্ত্রী জানান, এর আগে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই মেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এসব মেলায় প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রির পাশাপাশি আরও ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির ক্রয়াদেশ পাওয়া গেছে।

এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ হাজার ১০০ উদ্যোক্তা। এখন পর্যন্ত জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দুজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা: শিল্পমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream