নীলফামারীর সৈয়দপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পৌর মহিলালাীগ নেত্রীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার রাতে সৈয়দপুর পৌরসভার চাঁদনগর মহল্লার ভাসানী সড়কে হাসিনা মঞ্জিল নামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নারীর নাম মানতাশা আরফিন মেঘলা (৩৪)। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলার আসামি। সকালে তাকে পার্বতীপুর মডেল থানা পুলিশের কাচে হস্তান্তর করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, আটক মানতাসা আরফিন দেশকে অস্থিতিশীল করছে চলমান আওয়ামী নৈরাজ্যের পরিকল্পনা করছিল। এজন্য তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নাশকতা মামলা দায়ের করা হয়েছে।
মতামত