শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মোদির নৈশভোজে যে কারণে ছিলেন না সি চিন পিং

মোদির নৈশভোজে যে কারণে ছিলেন না সি চিন পিং

গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজিত রাতের নৈশভোজে ব্রিকস জোটের কয়েকজন নেতা অংশ নেননি। তাঁদের মধ্যে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নয়াদিল্লিতে পৌঁছান। এরপর তিনি ব্রিকস সম্মেলনে অংশ নেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। নেতাদের জন্য দিনটি ছিল দীর্ঘ। পাশাপাশি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মকাণ্ডেও দিনটি ছিল বেশ ব্যস্ত। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত ব্যক্তিরা বলেছেন, সময়ের পার্থক্যের কারণে ক্লান্ত ও অবসন্ন থাকায় সি নৈশভোজে অংশ নেননি। দীর্ঘ বিমানযাত্রার পরও চীনের প্রেসিডেন্ট বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বলে তারা জানান। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকস জোটের অন্য নেতারা নৈশভোজে অংশ নেন। নৈশভোজে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব এবং শিবরাজ সিং চৌহান। লোকসভার স্পিকার ওম বিড়লাও উপস্থিত ছিলেন। এ ছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও নৈশভোজে অংশ নেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকার ভারত মণ্ডপমে নৈশভোজের জন্য যান। দুই দিনের ব্রিকস সম্মেলন আজ শেষ হবে। সম্মেলনে ১১ সদস্য দেশের নেতা এবং ১০টি অংশীদার দেশের নেতা ছাড়াও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আজ নরেন্দ্র মোদির সাতটি দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী মোদি ও সি চিনপিং ভারত-চীন সম্পর্কের পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা জোর দিয়ে বলেছেন, ‘পার্থক্য যেন বিরোধে পরিণত না হয়।’ একই সঙ্গে তারা পুনর্ব্যক্ত করেছেন যে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষের কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। বিবৃতিতে বলা হয়, ‘২০২৫ সালের আগস্টে তিয়ানজিনে তাঁদের সর্বশেষ বৈঠকের পর ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে যে ধারাবাহিক অগ্রগতি হয়েছে, দুই নেতা তা স্বাগত জানিয়েছেন। তাঁরা পুনর্ব্যক্ত করেছেন যে, উভয় দেশের উচিত নিজেদের সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। পার্থক্য যেন বিরোধে পরিণত না হয়। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, উভয় পক্ষকে তিনটি পারস্পরিক বিষয় দিয়ে পরিচালিত হতে হবে। এগুলো হলো পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ।’

ঈদে মিলাদুন্নবীতে মোদির শুভেচ্ছা, ‘ঈদ মোবারক’

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার (২৬ আগস্ট) এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।পোস্টে মোদি লিখেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’এর আগে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে এক অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল সন্ধ্যায় পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। সংবাদপত্রেও ছুটি ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে।

ঈদে মিলাদুন্নবীতে মোদির শুভেচ্ছা, ‘ঈদ মোবারক’

স্বাধীনতা দিবসে তরুণদের ঘিরে মোদির ছয় বড় ঘোষণা

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, বেসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর উৎপাদন ও পারমাণবিক জ্বালানি খাত নিয়ে ছয়টি বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৫ আগস্ট) দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি আগামী এক বছরে দেশের ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে দক্ষ করে তোলার উদ্যোগের কথা জানান। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন কোচিং, আধুনিক বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, শিশুদের জন্য দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ, সেমিকন্ডাক্টর উৎপাদন সম্প্রসারণ এবং ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেন।দেশের তরুণদের এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বড় কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন মোদি। তিনি বলেন, আগামী এক বছরে ১ কোটি তরুণকে এআই বিষয়ে দক্ষ করে তোলার জন্য কাজ করবে সরকার। এর মাধ্যমে ভারতের তরুণরা এআই খাতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং চালুর ঘোষণা দিয়েছেন মোদি। তিনি বলেন, কোচিংয়ের খরচ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। তাই ডিজিটাল অবকাঠামো, দক্ষ শিক্ষক ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে তরুণদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হবে। মোদি বলেন, এর ফলে কোচিংয়ের পেছনে পরিবারের বিপুল অর্থ ব্যয়ের চাপ কমবে এবং অভিভাবকেরা সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন।পরিবর্তিত নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় আধুনিক বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সঙ্গে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে যুক্ত করা হবে। সমসাময়িক সংকট মোকাবিলায় সক্ষম একটি বড় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন মোদি। তিনি বলেন, ২০৩৬ সালের অলিম্পিকে ভারতের অন্তত তিন-চতুর্থাংশ ইভেন্টে অংশগ্রহণের লক্ষ্য রয়েছে। বর্তমানে অলিম্পিকের প্রায় ৪০টি ক্রীড়া বিভাগে প্রায় ৩৫০টি ইভেন্ট থাকলেও ভারত অনেক ইভেন্টে যোগ্যতা অর্জন করতে পারে না।নতুন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় শিশুদের চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা ভবিষ্যতে বিশ্বমানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে উঠতে পারে। মোদি আরও বলেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারত শক্তিশালী দাবিদার। এ ছাড়া ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর বিশ্বে সেমিকন্ডাক্টরের গুরুত্ব তুলে ধরে এই খাতে ভারতের স্বনির্ভরতা বাড়ানোর পরিকল্পনা জানান মোদি। তিনি বলেন, ইলেকট্রনিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম ও পরিবহণ ব্যবস্থাসহ আধুনিক বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে চিপ অপরিহার্য। মোদি জানান, ভারতে ইতোমধ্যে তিনটি বড় সেমিকন্ডাক্টর কারখানা স্থাপিত হয়েছে এবং এসব কারখানা থেকে রপ্তানির জন্য উৎপাদনও শুরু হয়েছে বলে তাকে জানানো হয়েছে। আগামী ৭ থেকে ৮ বছরে আরও পাঁচ থেকে আটটি সেমিকন্ডাক্টর কারখানা চালু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করেছেন মোদি। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার।এ ছাড়া চলতি দশকের মধ্যেই পাঁচটি নতুন পারমাণবিক চুল্লি চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এ বছর ভারত দ্রুত প্রজননশীল পারমাণবিক চুল্লি প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী, যা পারমাণবিক জ্বালানিতে ভারতের স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।সূত্র: এনডিটিভি

স্বাধীনতা দিবসে তরুণদের ঘিরে মোদির ছয় বড় ঘোষণা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream