বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ঈদে মিলাদুন্নবীতে মোদির শুভেচ্ছা, ‘ঈদ মোবারক’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

ঈদে মিলাদুন্নবীতে মোদির শুভেচ্ছা, ‘ঈদ মোবারক’
ঈদে মিলাদুন্নবীতে মোদির শুভেচ্ছা, ‘ঈদ মোবারক’

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার (২৬ আগস্ট) এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে মোদি লিখেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’

এর আগে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে এক অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল সন্ধ্যায় পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। সংবাদপত্রেও ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে।

বিষয় : ভারত নরেন্দ্র মোদি ঈদে মিলাদুন্নবী (সা.)

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে মোদির শুভেচ্ছা, ‘ঈদ মোবারক’

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার (২৬ আগস্ট) এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে মোদি লিখেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’

এর আগে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে এক অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল সন্ধ্যায় পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। সংবাদপত্রেও ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream