বৃহস্পতিবার রাত ৮টার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বিএনপি অফিসে পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা। আগুন লেগে অফিস, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা উপজেলা বিএনপি অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে ফলে অফিসের সামনের অংশে আগুন লেগে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন এটি পরিকল্পিত ঘটনা। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ধরনের নাশকতা চালানো হয়েছে। তারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করছি। তারপরও আমাদের অফিসে বোমা মারা হলো। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।”
আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
মতামত