শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ক্ষেতলালে ৫০০ পিস ইয়াবাসহ বগুড়ার যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল (২৬) নামে বগুড়ার এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত কাল শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় ভোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় গত কাল, শুক্রবার সকালের  দিকে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন হিসেবে রুবেলকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রুবেল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের আদর্শগ্রাম (আলীরহাট বাজার সংলগ্ন) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইদ্রিস আলী৷  

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবির ওসি রাজু কামাল আলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে ৫০০ পিস ইয়াবাসহ বগুড়ার যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল (২৬) নামে বগুড়ার এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত কাল শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় ভোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় গত কাল, শুক্রবার সকালের  দিকে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন হিসেবে রুবেলকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রুবেল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের আদর্শগ্রাম (আলীরহাট বাজার সংলগ্ন) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইদ্রিস আলী৷  

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবির ওসি রাজু কামাল আলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷  

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream