প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে তাঁকে ‘বড় ভাই’ সম্বোধন করে শুভেচ্ছা জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তারেক রহমানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইশরাক। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বড় ভাই দেশনায়ক তারেক রহমান।’
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তাঁর জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে একটি দাখিল মাদরাসা ও এতিমখানায় এ আয়োজন করা হবে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণেরও কথা রয়েছে।
মতামত