শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। তবে এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের সময়ে আগের মতো গুম, খুন কিংবা ক্রসফায়ারের ঘটনা ঘটছে না। মানুষ এখন ভয়হীনভাবে চলাফেরা করতে পারছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহি করে কাজ করছে।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে যেসব আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো সমাধানে সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে দ্রুত এসব বিষয়ে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। তবে এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের সময়ে আগের মতো গুম, খুন কিংবা ক্রসফায়ারের ঘটনা ঘটছে না। মানুষ এখন ভয়হীনভাবে চলাফেরা করতে পারছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহি করে কাজ করছে।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে যেসব আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো সমাধানে সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে দ্রুত এসব বিষয়ে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream