রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু’র বিএনপি দলীয়কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২৬) রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হল রুমে,এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিতে, সাধারণ সম্পাদক
মংইঞো মারমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু। তিনি তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি বাবুল আলী, জেলা জাসাসের সভাপতি কামাল হোসেন,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন,সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,সিনিয়র যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন,যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, যুবদলের সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রুবেল, যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান,স্বেচ্ছায় দলের আহবায়ক মিনহাজ উদ্দিন খোকন, সদস্য সচিব সিরাজুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি হামিদ, সাধারণ সম্পাদক তাজুরুল ইসলাম, ওলামা দলের সভাপতি মোঃ আব্দুল হক সাধারণ সম্পাদক নাসির মল্লিক মহিলা নেত্রী আলপনা তঞ্চঙ্গ্যা, লাকি মারমা, শিল্পি তঞ্চঙ্গ্যা, রেবেকা মারমা ,ঘিলাছড়ি বিএনপির সভাপতি ভুবন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, গাইন্দ্যা বিএনপির সভাপতি নুরুল আলম,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুই খই মারমা, বাঙ্গালহালিয় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বেলাল হোসেন এসময় বক্তারা দীপেন তালুকদার দীপুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আগামী দিনে রাজস্থলী উপজেলার বিভিন্ন উন্নয়নে তার সার্বিক সহযোগিতা কামনা করেন ।
মতামত