শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর ফিরবেন না: এমপি কয়ছর


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর ফিরবেন না: এমপি কয়ছর
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে মনে করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ। তাঁর দাবি, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে আলোচনা চলছে, তা রাজনৈতিক স্টান্টবাজি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর থানার নতুন ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এম কয়ছর আহমদ বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। শেখ হাসিনা ও তাঁর সংশ্লিষ্টদের দেশে ফেরার বিষয়ে প্রচারিত কথাবার্তাকে তিনি ভাঁওতাবাজি বলেও উল্লেখ করেন।

তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। কয়ছর আহমদ আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। দেশের মানুষও এসব অপরাধের বিচার চায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর ফিরবেন না: এমপি কয়ছর

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে মনে করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ। তাঁর দাবি, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে আলোচনা চলছে, তা রাজনৈতিক স্টান্টবাজি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর থানার নতুন ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এম কয়ছর আহমদ বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। শেখ হাসিনা ও তাঁর সংশ্লিষ্টদের দেশে ফেরার বিষয়ে প্রচারিত কথাবার্তাকে তিনি ভাঁওতাবাজি বলেও উল্লেখ করেন।

তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। কয়ছর আহমদ আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। দেশের মানুষও এসব অপরাধের বিচার চায়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream