বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জাপানে ঢুকছে যুক্তরাষ্ট্রের আলু

জাপানে ঢুকছে যুক্তরাষ্ট্রের আলু
জাপানে ঢুকছে যুক্তরাষ্ট্রের আলু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ৭৬ বছর পর আমেরিকা থেকে তাজা আলু আমদানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে জাপান। এ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আলুবাণিজ্য বিরোধ আবারও আলোচনায় এসেছে।

তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে জাপানের স্থানীয় কৃষকেরা ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আমদানি করা আলুর মাধ্যমে দেশটির কৃষিজমিতে ক্ষতিকর পোকামাকড় ও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।

জাপানে চালের মতো আলুও একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। দেশটির মোট খাদ্য চাহিদার ৬০ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করা হয়। তাই নিজেদের কৃষকদের সুরক্ষা দিতে আলু উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কঠোর নিয়ম মেনে চলছে জাপান।

১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের তাজা আলু আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে দেশটিতে। তবে ২০০৬ সালে কিছুটা শিথিল করা হয় এই নিয়ম। তখন শুধু আলুর চিপস তৈরির কাজে ব্যবহারের জন্য মার্কিন আলু আমদানির অনুমতি দেওয়া হয়। এ ক্ষেত্রে আলু সিল করা কনটেইনারে পরিবহন এবং উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করার শর্ত রয়েছে।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তাজা আলু জাপানের সুপারমার্কেট ও রেস্তোরাঁয় বিক্রি করা যাবে।

জাপানের মোট আলু উৎপাদনের প্রায় ৮০ শতাংশই হয় হোক্কাইডো অঞ্চলে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, বিদেশি আলুর সঙ্গে ক্ষতিকর পোকামাকড় ও রোগজীবাণু দেশে প্রবেশ করতে পারে। বিশেষ করে ‘আলুর সিস্ট নেমাটোড’ নামের এক ধরনের পরজীবী কৃমি মাটিতে ১৫ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। এটি আলুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে এবং উৎপাদনে বড় ধরনের ক্ষতি করতে পারে।

জাপানের নতুন কৃষিমন্ত্রী আরাতা তাকেবে বলেছেন, বৈজ্ঞানিক ও কারিগরি বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। দুই পক্ষের গ্রহণযোগ্য সমঝোতা ছাড়া এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে যুক্তরাষ্ট্রের আলুচাষিরা। তাঁদের দাবি, জাপানের বিশাল বাজার উন্মুক্ত হলে বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলারের আলু রফতানি সম্ভব হবে। এতে জাপানের ভোক্তারাও তুলনামূলক কম দামে আলু কিনতে পারবেন।

তবে হোক্কাইডোর কৃষকদের আশঙ্কা, একবার ক্ষতিকর রোগজীবাণু কৃষিজমিতে প্রবেশ করলে দীর্ঘদিন আলু উৎপাদন ব্যাহত হতে পারে। তাই নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি জানাচ্ছেন তারা। 

সূত্র: দ্য গার্ডিয়ান

বিষয় : যুক্তরাষ্ট্র জাপান আলু বাণিজ্যযুদ্ধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জাপানে ঢুকছে যুক্তরাষ্ট্রের আলু

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream