বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ
সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণে আতঙ্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন এলাকা। বুধবার স্থানীয় সময় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। তবে কোথায় এবং কী কারণে বিস্ফোরণ হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার কয়েক মিনিটের মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদ লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষে’পণা’স্ত্র ছুড়েছিল। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বং’স করে দেয়। এর আগে একই অঞ্চলে ছোড়া আরও একটি ক্রুজ ক্ষে’পণা’স্ত্রও প্রতিহত করার দাবি করে জোটটি। খবর বার্তা সংস্থা এএফপির।

এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারাও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মতে, আকাশপথে হামলার আশঙ্কা থাকলে সাধারণত মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। তবে বুধবারের বিস্ফোরণের আগে এমন কোনো সতর্কবার্তা পাননি তারা।

রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই এমন শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

এএফপির একজন সাংবাদিকও বিস্ফোরণের তীব্রতার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, বিস্ফোরণের অভিঘাতে তার বাড়ির দরজাগুলো খুলে যায়। এ সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন দেশটির দক্ষিণাঞ্চলের জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর মধ্যেই রিয়াদে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটল।

এর আগে গত অক্টোবরেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে প্রাণঘাতী হামলা হয়েছিল। ওই হামলায় ১৪ জন নিহত হন এবং আহত হন কয়েক শ মানুষ। ঘটনার পর দুই সপ্তাহের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে হুথিদের সঙ্গে চলমান সংঘাতে জড়িত এই জোটের বিরুদ্ধে গত জুলাই থেকে হামলার মাত্রা বেড়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে সংঘাত অনেকটা কমে এসেছিল। তবে গত জুলাইয়ে নতুন করে লড়াই শুরু হলে পরিস্থিতির অবনতি ঘটে। সংঘাত শুরুর পর হুথিরা বেশ কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে তারা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে ইয়েমেনের সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। 

সূত্র: এএফপি।

বিষয় : সৌদি আরব রিয়াদ বিকট বিস্ফোরণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream