শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সৌদিতে হুতিদের  হামলায় আহত ১১ জন

সৌদিতে হুতিদের হামলায় আহত ১১ জন

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি টাওয়ারে হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সিভিল ডিফেন্সের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, রিয়াদের আর্থিক জেলায় অবস্থিত একটি টাওয়ারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলাটি চালিয়েছে হুতি বিদ্রোহীরা।ঘটনার পরপরই সেখানে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। হামলায় আহত ১১ জনকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।তবে হামলার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি। হামলাটি রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারকে লক্ষ্য করে চালানো হয়। ফলে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পরপরই সৌদি আরবের সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে। তবে ঠিক কোন টাওয়ারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিংবা আহতদের বর্তমান শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সূত্র: গালফ

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন এলাকা। বুধবার স্থানীয় সময় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। তবে কোথায় এবং কী কারণে বিস্ফোরণ হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।ঘটনার কয়েক মিনিটের মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদ লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষে’পণা’স্ত্র ছুড়েছিল। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বং’স করে দেয়। এর আগে একই অঞ্চলে ছোড়া আরও একটি ক্রুজ ক্ষে’পণা’স্ত্রও প্রতিহত করার দাবি করে জোটটি। খবর বার্তা সংস্থা এএফপির।এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারাও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মতে, আকাশপথে হামলার আশঙ্কা থাকলে সাধারণত মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। তবে বুধবারের বিস্ফোরণের আগে এমন কোনো সতর্কবার্তা পাননি তারা।রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই এমন শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এএফপির একজন সাংবাদিকও বিস্ফোরণের তীব্রতার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, বিস্ফোরণের অভিঘাতে তার বাড়ির দরজাগুলো খুলে যায়। এ সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন দেশটির দক্ষিণাঞ্চলের জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর মধ্যেই রিয়াদে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটল। এর আগে গত অক্টোবরেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে প্রাণঘাতী হামলা হয়েছিল। ওই হামলায় ১৪ জন নিহত হন এবং আহত হন কয়েক শ মানুষ। ঘটনার পর দুই সপ্তাহের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে হুথিদের সঙ্গে চলমান সংঘাতে জড়িত এই জোটের বিরুদ্ধে গত জুলাই থেকে হামলার মাত্রা বেড়েছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে সংঘাত অনেকটা কমে এসেছিল। তবে গত জুলাইয়ে নতুন করে লড়াই শুরু হলে পরিস্থিতির অবনতি ঘটে। সংঘাত শুরুর পর হুথিরা বেশ কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে তারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে ইয়েমেনের সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। সূত্র: এএফপি।

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে সব ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বিমান। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করেছে সংস্থাটি। সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এসব রুটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

নিরাপত্তা যাচাইয়ে বন্ধ থাকছে রিয়াদ বিমানবন্দর

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার মেয়াদ আরও বাড়িয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের। বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই এবং কার্যক্রম পুনরায় শুরুর প্রস্তুতি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরটি কবে চালু হবে, তা এখনো জানানো হয়নি। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাইয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ কারণে কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে সাম্প্রতিক হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সৌদি আরবের আকাশপথে যাতায়াত ব্যাহত হচ্ছে। জেদ্দা, মদিনা ও দাম্মামগামী এবং এসব শহর থেকে ছেড়ে আসা ফ্লাইটও এর প্রভাবে পড়েছে। পাকিস্তানের বিমান চলাচল খাতের সূত্রের বরাতে প্রকাশিত ফ্লাইট সূচি অনুযায়ী, সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে চলাচলের কথা থাকা ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ও সেখানে অবতরণের কথা থাকা বহু ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে। এদিকে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। অন্যদিকে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৬টি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার ও দেশটিতে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। চলমান সামরিক তৎপরতার কারণে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মার্কিন বিমান সংস্থাগুলোকে এ সতর্কতা দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, আল আরাবিয়া

নিরাপত্তা যাচাইয়ে বন্ধ থাকছে রিয়াদ বিমানবন্দর
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream