রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে কীভাবে বাসে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মতামত