বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিস্ফোরক মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম চৌধুরী কারাগারে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিস্ফোরক মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম চৌধুরী কারাগারে
বিস্ফোরক মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম চৌধুরী কারাগারে

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক লিয়াকত হোসেন তাঁকে কারাগারে রাখার আবেদন করেছিলেন।

গত বুধবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তছলিম চৌধুরীকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি বর্তমানে কামাল মজুমদারের ক্যাশিয়ার হিসেবেও পরিচিত।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগান দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন, বোমা নিক্ষেপসহ বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অর্থায়ন ও মদদ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে আরও বলা হয়, মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তার লক্ষ্যে পরবর্তী সময়ে প্রয়োজনে তাঁর রিমান্ডের আবেদন করা হবে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার সূত্রে জানা যায়, ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ মেট্রোস্টেশনের নিচে আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় নেতা–কর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল, পেট্রলের বোতলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ত্রাস ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ ও জনমনে ভীতি সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে এসি (পল্লবী জোন) ও তাঁর সঙ্গীয় ফোর্সদের জখম করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই দিন ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের অংশবিশেষ ও একটি দুই লিটারের প্লাস্টিকের বোতলভর্তি পেট্রল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পরদিন বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলাটি করে পুলিশ।

বিষয় : আওয়ামী লীগ কারাগার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিস্ফোরক মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম চৌধুরী কারাগারে

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream