বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোপালগঞ্জের নাশকতার ঘটনায় এসআরবি কর্মকর্তা গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোপালগঞ্জের নাশকতার ঘটনায় এসআরবি কর্মকর্তা গ্রেফতার
গোপালগঞ্জের নাশকতার ঘটনায় এসআরবি কর্মকর্তা গ্রেফতার

সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ঘটে যাওয়া নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার আবুল হাসানকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একই ঘটনায় নাশকতায় উসকানি দেওয়া এবং অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

আবুল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়। সর্বশেষ তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন।

গত সোমবার রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। 

ওই আবেদনে বলা হয়, মামলাটি তদন্তকালে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আবুল হাসানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে তৎকালীন সরকারকে সহযোগিতা করার অভিযোগ প্রাথমিকভাবে উঠে এসেছে। জিজ্ঞাসাবাদে আবুল হাসান হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি বর্তমানে গোয়েন্দা মতিঝিল বিভাগের তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে। মামলার সুষ্ঠু ও তদন্তের স্বার্থে আসামিকে জেলগেট জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপিকর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়। এই মামলায় এজাহারনামীয় ১৭১ নম্বর আসামি আবুল হাসান।

বিষয় : গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের নাশকতার ঘটনায় এসআরবি কর্মকর্তা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream