শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
এবার বিএনপির কার্যালয়ে ভাঙচুরের দুই মামলায় টিপুকে গ্রেফতার দেখালো পুলিশ

এবার বিএনপির কার্যালয়ে ভাঙচুরের দুই মামলায় টিপুকে গ্রেফতার দেখালো পুলিশ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে নাশকতার দুই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ আদেশ দেন। পুলিশ জানায়, নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে আলী আকবর টিপুকে খুলনার আদালতে হাজির করা হয়। পরে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টিপু। গত ১০ অক্টোবর ঢাকার আদাবর থানা এলাকায় একটি হত্যা মামলায় প্রথম গ্রেফতার করা হয়। এরপর খুলনার খালিশপুর থানায় নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখানো হলো। দুপুর ১২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  পুলিশ বলছে, ২০২৪ সালের ৪ আগস্ট খালিশপুর থানা এলাকায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ওই বছরের ৩০ আগস্ট বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে নাশকতা ও ভাঙচুরের দুটি মামলাটি করেছিলেন। আলী আকবর টিপু কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র-২ ছিলেন। তিনি খুলনার স্থানীয় আওয়ামী রাজনীতিতে বেশ প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, ‘গত ১০ অক্টোবর বিকালে ঢাকা মহানগর ডিবির বিশেষ টিম খুলনায় এসে টিপুকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়। ওই দিন ঢাকার আদাবর থানা এলাকায় একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ খুলনা আদালতে এনে খালিশপুর থানায় করা দুটি নাশকতার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। দুই মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’ খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ শাহজাহান আলী বলেন, ‘২০২৪ সালের আগস্ট মাসে আমাদের থানায় করা নাশকতার দুই মামলায় টিপুকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’ এ ছাড়া খুলনা সদর ও সোনাডাঙ্গা থানাও তার বিরুদ্ধে মামলা রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘খুলনা সদর থানায় আলী আকবর টিপুর বিরুদ্ধে ২০২৪ সালে করা ভাঙচুরের একটি মামলা রয়েছে আমাদের থানায়। তবে ওই মামলায় তাকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।’ সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘টিপুর বিরুদ্ধে আমাদের থানায় একটি ভাঙচুরের মামলা আছে। ওই মামলায় আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আর কোনও মামলা নেই।’

মিরপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর ১১ নম্বর এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য মিরপুর ১১ নম্বরের দিকে যাচ্ছিলেন। দলছুট অবস্থায় পেয়ে তাদের ওপর হামলা চালানো হয়। ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। তারা পুলিশের ওপর হামলার সময় ঘটনাস্থলে ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা কোনো পোশাকশ্রমিক নন। প্রাথমিকভাবে তাদের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, আন্দোলনকারীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

মিরপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫

প্রধানমন্ত্রীর পদ হারালে রেহাই নেই নেতানিয়াহুর

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী পদ হারালে নতুন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতা ছাড়লেও তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি কার্যক্রম বন্ধ হবে না। বহাল থাকবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলাও চলতে থাকবে।প্রধানমন্ত্রী থাকায় বিদেশের আদালতে গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে নেতানিয়াহু ব্যক্তিগত দায়মুক্তির যুক্তি দেখানোর সুযোগ পেতে পারেন। তবে ক্ষমতা ছাড়লে সেই সুরক্ষা আর থাকবে না। এতে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা এবং বিভিন্ন দেশের জাতীয় আদালতে তার বিরুদ্ধে মামলা চালানোর ক্ষেত্রে বাধা কমতে পারে। তবে প্রধানমন্ত্রী পদ হারালেই যে তাকে গ্রেপ্তার করা হবে, এমন নিশ্চয়তা নেই।আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কি বহাল থাকবে?হ্যাঁ, নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকুন বা না থাকুন, তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। কারণ, এই পরোয়ানা তার বিরুদ্ধে আনা ব্যক্তিগত ফৌজদারি অপরাধের অভিযোগের সঙ্গে সম্পর্কিত, পদে থাকার সঙ্গে নয়।২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার, হত্যা ও নিপীড়ন। আদালত অন্য কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত রোম সংবিধির ৫৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর থাকে। গত সেপ্টেম্বরে আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামিম খান বলেন, পরোয়ানা প্রত্যাহারে আদালত কোনো পদক্ষেপ নেয়নি। তবে আইসিসির এখতিয়ার নিয়ে ইসরায়েলের আপত্তি রয়েছে। দেশটি আদালতের প্রতিষ্ঠাকালীন চুক্তি রোম সংবিধির সদস্য নয়—এ যুক্তিতে মূলত আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করছে। ২০২৫ সালের এপ্রিলে আইসিসির আপিল চেম্বার প্রি-ট্রায়াল চেম্বারকে ইসরায়েলের এই আপত্তি পরীক্ষা করার নির্দেশ দেয়। তবে বিচারকেরা সেই প্রক্রিয়া চলাকালে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেননি। ইসরায়েলের করা দুটি আপিল এখনো বিচারাধীন। তবে নেতানিয়াহুকে গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করা না হলে তার বিচার শুরু করা সম্ভব নয়। ক্ষমতা ছাড়লে কি দায়মুক্তি হারাবেন? আইসিসি ও বিদেশি জাতীয় আদালতে দায়মুক্তির নিয়ম এক নয়। আইসিসিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন নেতানিয়াহুকে বিচারের বাইরে রাখে না। রোম সংবিধির ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি পদমর্যাদা কাউকে বিচারের বাইরে রাখার ভিত্তি হতে পারে না। আইসিসির অবস্থান হলো, পদসংশ্লিষ্ট দায়মুক্তি কোনো সন্দেহভাজনকে আদালতের এখতিয়ার থেকে রক্ষা করে না। একইভাবে সদস্যরাষ্ট্রগুলোও আদালতের গ্রেপ্তারি অনুরোধ কার্যকর করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পায় না। আইসিসি সদস্য নয়—এমন দেশের নেতাদের ক্ষেত্রেও আদালত এই অবস্থান প্রয়োগ করেছে। ২০১৯ সালে আইসিসির আপিল চেম্বার রায় দেয়, সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-বশির আইসিসির সদস্যরাষ্ট্রের বাইরে থাকা দেশের নেতা হলেও জর্ডানের তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার না করায় মঙ্গোলিয়াকে সহযোগিতার বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে আদালত। তবে আইসিসির কয়েকটি সদস্যরাষ্ট্র যুক্তি দিয়েছে, আন্তর্জাতিক আইনে স্বীকৃত দায়মুক্তির কারণে সদস্য নয়—এমন দেশের ক্ষমতাসীন নেতাকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা তাদের নেই। আন্তর্জাতিক আইনে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দুই ধরনের দায়মুক্তি স্বীকৃত। রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর মতো সীমিতসংখ্যক পদধারীকে দায়িত্বে থাকাকালে বিদেশি জাতীয় আদালতে গ্রেপ্তার ও বিচার থেকে সুরক্ষা দেয়। অভিযোগের ধরন যা-ই হোক, এই সুরক্ষা প্রযোজ্য হতে পারে। তবে এটি সাময়িক এবং পদ ছাড়ার সঙ্গে শেষ হয়। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে করা কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। পদ ছাড়ার পরও এই দায়মুক্তি বহাল থাকতে পারে। তবে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে এর ব্যতিক্রম ক্রমেই সুপ্রতিষ্ঠিত হচ্ছে বলে আইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন। অর্থাৎ, নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ ছাড়লে ব্যক্তিগত দায়মুক্তি হারাবেন। তবে সরকারি দায়িত্ব পালনের সময় করা কর্মকাণ্ডের জন্য কার্যগত দায়মুক্তির যুক্তি তিনি তুলতে পারেন। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার কী হবে? গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে। এই মামলায় কোনো ব্যক্তির নয়, বরং রাষ্ট্র হিসেবে ইসরায়েলের দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ফলে প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও মামলাটির ওপর তার প্রভাব পড়বে না। তবে গণহত্যার অভিপ্রায় প্রমাণের ক্ষেত্রে নেতানিয়াহুর বক্তব্য ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি ক্ষমতা ছাড়লেও সেগুলোর প্রাসঙ্গিকতা শেষ হবে না। সব মিলিয়ে, নেতানিয়াহু ক্ষমতা হারালে তার বিরুদ্ধে থাকা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে এবং বিদেশি জাতীয় আদালতে বিচারের ক্ষেত্রে ব্যক্তিগত দায়মুক্তির সুরক্ষা হারাবেন। কিন্তু গ্রেপ্তার বা বিচার নিশ্চিত নয়। তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা, আইনি প্রক্রিয়া এবং তাকে আদালতের হেফাজতে আনার সক্ষমতার ওপর। সূত্র: মিডল ইস্ট আই

প্রধানমন্ত্রীর পদ হারালে রেহাই নেই নেতানিয়াহুর

বিএনপিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের স্টাফ পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়া থেকে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাসেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু হুরায়রা সিংড়া শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সিংড়া পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার শরিফুল হক এ তথ্য জানান। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন দেওয়ার আশ্বাস দিতেন। পুলিশ সুপার জানান, গত ১৯ অক্টোবর বিকাল ৩টা ১১ মিনিটে সিংড়ায় নিজের বাড়ি থেকে হোয়াটসঅ্যাপে মো. কাদের গনি চৌধুরীকে ফোন করে রাজনৈতিক পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। একইভাবে ব্যারিস্টার নাসিরউদ্দিনের কাছেও অর্থ দাবি করা হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে সিংড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

বিএনপিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ২৬ জন, গোয়েন্দা বিভাগে ২ জন এবং সিটিটিসি বিভাগে ১ জন রয়েছেন। অভিযানকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ, ৩ বোতল বিদেশি মদ, ২টি মোটরসাইকেল, ২টি ব্যাগ ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিডি-প্রতিদিন/টিএ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

মাগুরায় ১ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

মাগুরার মহম্মদপুরে কৃষকের কলাসহ প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগে আয়ুব আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার পাল্লা গ্রামের নিজ বাড়ি থেকে আয়ুব আলীকে গ্রেফতার করে মহম্মদপুর থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুরের পাল্লা গ্রামের কৃষক জয়দার শেখ বাড়ির পূর্ব পাশে গোরস্তান সংলগ্ন প্রায় ১০০ শতক জমি লিজ ও বর্গা নিয়ে কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরিতে বিভিন্ন এনজিও ও অন্যান্য উৎস থেকে প্রায় চার লাখ টাকা ঋণ নেন তিনি। সম্প্রতি গাছগুলোতে কলার কান ও ছড়া আসতে শুরু করেছিল। গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর সম্পূর্ণ বাগানের প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষক জয়দার শেখের। ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাগুরার পুলিশ সুপার মো. মোল্লা আজাদ মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদকে দ্রুত মামলা গ্রহণ ও আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আয়ুব আলীকে গ্রেফতার করা হয়। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, কলাগাছ কাটার ঘটনায় কৃষক জয়দার শেখ বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় গ্রেফতার আয়ুব আলীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। বিডি-প্রতিদিন/এআইএস

মাগুরায় ১ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৫২৮

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫৩টি মামলা করা হয়েছে এ সময়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১০২ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৬৩ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া অভিযানে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়। এ সময় ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেবেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ রয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৫২৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, গোয়েন্দা বিভাগে চারজন ও সিটিটিসি বিভাগে দুইজন। অভিযানকালে দুইটি দেশীয় তৈরি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, চারটি চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশ বিশেষ, পাঁচটি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকার একটি হাতের ঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সূত্র : বাসস

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream