শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিএনপিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
গ্রেফতার আবু হুরায়রা সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের স্টাফ পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়া থেকে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাসেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু হুরায়রা সিংড়া শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সিংড়া পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার শরিফুল হক এ তথ্য জানান। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন দেওয়ার আশ্বাস দিতেন।

পুলিশ সুপার জানান, গত ১৯ অক্টোবর বিকাল ৩টা ১১ মিনিটে সিংড়ায় নিজের বাড়ি থেকে হোয়াটসঅ্যাপে মো. কাদের গনি চৌধুরীকে ফোন করে রাজনৈতিক পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। একইভাবে ব্যারিস্টার নাসিরউদ্দিনের কাছেও অর্থ দাবি করা হয়।

বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে সিংড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

বিষয় : গ্রেফতার প্রতারণা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


বিএনপিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের স্টাফ পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়া থেকে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাসেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু হুরায়রা সিংড়া শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সিংড়া পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার শরিফুল হক এ তথ্য জানান। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন দেওয়ার আশ্বাস দিতেন।

পুলিশ সুপার জানান, গত ১৯ অক্টোবর বিকাল ৩টা ১১ মিনিটে সিংড়ায় নিজের বাড়ি থেকে হোয়াটসঅ্যাপে মো. কাদের গনি চৌধুরীকে ফোন করে রাজনৈতিক পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। একইভাবে ব্যারিস্টার নাসিরউদ্দিনের কাছেও অর্থ দাবি করা হয়।

বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে সিংড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream