রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পঞ্চগড়ে এসআরবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎পঞ্চগড়ে নবিরুল ইসলাম বাবু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। 

‎গতকাল গভীর রাতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত  নবিরুল ইসলাম একই এলাকার মৃত কবেদ আলীর ছেলে। বিষয়টি শনিবার (২৪ অক্টোবর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন এসআরবি ১৩।

‎এসআরবি জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার গভীর রাতে পঞ্চগড় সদর থানার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় নবিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময়  নবিরুলের বাড়ি থেকে ৬১৬ পিস ট্যাপেন্টাডল, ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথাও জানিয়েছেন এসআরবি। 

এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে এসআরবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

‎পঞ্চগড়ে নবিরুল ইসলাম বাবু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। 

‎গতকাল গভীর রাতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত  নবিরুল ইসলাম একই এলাকার মৃত কবেদ আলীর ছেলে। বিষয়টি শনিবার (২৪ অক্টোবর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন এসআরবি ১৩।

‎এসআরবি জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার গভীর রাতে পঞ্চগড় সদর থানার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় নবিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময়  নবিরুলের বাড়ি থেকে ৬১৬ পিস ট্যাপেন্টাডল, ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথাও জানিয়েছেন এসআরবি। 

এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream