২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সচেতনতামূলক পোস্টারিং কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজদিখান উপজেলা শাখা।
শনিবার (২৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ছাত্রশিবিরের নেতাকর্মীরা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষও সংহতি প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানান।
মতামত