সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অতীতে ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল এবং বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো অপশক্তি বা গণহত্যাকারীকে দেওয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরাও শুনছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে এবং এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি আরও বলেন, “অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।”

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না কোনো অপশক্তিকে না, কোনো পতিত শক্তিকে না, কোনো ফ্যাসিস্টকে না, কোনো পলাতক অপরাধীকে না, কোনো গণহত্যাকারীকে না।”

গণঅভ্যুত্থানের মুখে যাঁরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছেন—তাঁদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অতীতে ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল এবং বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো অপশক্তি বা গণহত্যাকারীকে দেওয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরাও শুনছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে এবং এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি আরও বলেন, “অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।”

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না কোনো অপশক্তিকে না, কোনো পতিত শক্তিকে না, কোনো ফ্যাসিস্টকে না, কোনো পলাতক অপরাধীকে না, কোনো গণহত্যাকারীকে না।”

গণঅভ্যুত্থানের মুখে যাঁরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছেন—তাঁদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream