নির্ভয়ে আপনি আপনার ধর্ম পালন করবেন, রাষ্ট্র আপনাদের পাশে থাকবে। আপনাদের পাশে থেকে সুরক্ষা দেয়া হবে।
দিনাজপুরের বিরামপুরের ঐতিহ্যবাহী মৌপুকুর সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শন কালে সমাজকল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এসব কথা বলেন।
মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, ওসি আ: রাজ্জাক,জেলা বিএনপি সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী।
এসময় মন্দিরে বিশেষ থিমে সনাতন ধর্মীয় সকল দেব-দেবীর ইতিহাস প্রদর্শিত হয়। ব্যতিক্রমি এই আয়োজনটি দেখার জন্য কয়েক জেলার বিপুল সংখ্যক সনাতন ধর্মীয় নারী-পুরুষ উপস্থিত ছিল। মন্দিরের আশে পাশে ধর্মীয় আবহ তুলে ধরায় আয়োজকদের প্রশংসা করেছেন দর্শনার্থীগন।
মতামত