প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন
ডেস্ক নিউজ ||
নির্ভয়ে আপনি আপনার ধর্ম পালন করবেন, রাষ্ট্র আপনাদের পাশে থাকবে। আপনাদের পাশে থেকে সুরক্ষা দেয়া হবে।দিনাজপুরের বিরামপুরের ঐতিহ্যবাহী মৌপুকুর সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শন কালে সমাজকল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এসব কথা বলেন।মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, ওসি আ: রাজ্জাক,জেলা বিএনপি সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী।এসময় মন্দিরে বিশেষ থিমে সনাতন ধর্মীয় সকল দেব-দেবীর ইতিহাস প্রদর্শিত হয়। ব্যতিক্রমি এই আয়োজনটি দেখার জন্য কয়েক জেলার বিপুল সংখ্যক সনাতন ধর্মীয় নারী-পুরুষ উপস্থিত ছিল। মন্দিরের আশে পাশে ধর্মীয় আবহ তুলে ধরায় আয়োজকদের প্রশংসা করেছেন দর্শনার্থীগন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম