সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আঞ্চলিক সহযোগিতা নিয়ে তেহরানে তিন দেশের বৈঠক

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আঞ্চলিক সমন্বয় নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। এ লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৬ অক্টোবর) এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির অংশ নেবেন।

এ ছাড়া তুরস্কের গোয়েন্দাপ্রধানও বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর, পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

পরিকল্পনা অনুযায়ী, ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলা বেড়ে সৌদি আরব আক্রান্ত হওয়ার পর এই প্রথম ইরান ও তিন দেশের জোটের সব সদস্যের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ হতে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জোরালো হামলা চলছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত এবং বিশ্বজুড়ে তেলের বাজারও অস্থিতিশীল। এ প্রেক্ষাপটে তেহরানের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব নিজেদের নিরাপত্তা নিশ্চিত ও ইয়েমেন সংকটের লাগাম টানতে চায়, অন্যদিকে পাকিস্তান ও তুরস্ক সীমান্ত নিরাপত্তা বজায় রেখে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া রোধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

এ অবস্থায় মক্কা চুক্তিভুক্ত এই তিন দেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব তেহরানে গিয়ে আলোচনার মাধ্যমে আঞ্চলিক ও অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর চেষ্টা করতে পারেন বলেই আশা।

সূত্র: মিডল ইস্ট মনিটর, টাইমস অব ইসরায়েল

বিষয় : পাকিস্তান ইরান সৌদি আরব তুরস্ক বৈঠকে বসছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আঞ্চলিক সহযোগিতা নিয়ে তেহরানে তিন দেশের বৈঠক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আঞ্চলিক সমন্বয় নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। এ লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৬ অক্টোবর) এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির অংশ নেবেন।

এ ছাড়া তুরস্কের গোয়েন্দাপ্রধানও বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর, পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

পরিকল্পনা অনুযায়ী, ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলা বেড়ে সৌদি আরব আক্রান্ত হওয়ার পর এই প্রথম ইরান ও তিন দেশের জোটের সব সদস্যের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ হতে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জোরালো হামলা চলছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত এবং বিশ্বজুড়ে তেলের বাজারও অস্থিতিশীল। এ প্রেক্ষাপটে তেহরানের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব নিজেদের নিরাপত্তা নিশ্চিত ও ইয়েমেন সংকটের লাগাম টানতে চায়, অন্যদিকে পাকিস্তান ও তুরস্ক সীমান্ত নিরাপত্তা বজায় রেখে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া রোধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

এ অবস্থায় মক্কা চুক্তিভুক্ত এই তিন দেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব তেহরানে গিয়ে আলোচনার মাধ্যমে আঞ্চলিক ও অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর চেষ্টা করতে পারেন বলেই আশা।

সূত্র: মিডল ইস্ট মনিটর, টাইমস অব ইসরায়েল

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream