মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণদী গ্রামের বাদশা ওরফে ডন (৪০), মো. মিজানুর (৪০) ও মো. শরীফ (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত