রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেত্রকোণায় ২১ লাখ টাকার ফেনসিডিল জব্দ, আটক ১

নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ফারুক মিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নেত্রকোণা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিধলী থেকে নেত্রকোণাগামী সড়কের দিগজান বাজারে একটি চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় নয়টি প্লাস্টিকের বস্তা থেকে ৫৬০ বোতল FAIRDYL NEW সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫৬ লিটার সিরাপ ছিল।

জব্দ করা পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২। এ ছাড়া ডুয়েল সিমযুক্ত একটি ওয়ালটন বাটন মুঠোফোনও জব্দ করা হয়।

আটক ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দসহ ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

নেত্রকোণায় ২১ লাখ টাকার ফেনসিডিল জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ফারুক মিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নেত্রকোণা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিধলী থেকে নেত্রকোণাগামী সড়কের দিগজান বাজারে একটি চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় নয়টি প্লাস্টিকের বস্তা থেকে ৫৬০ বোতল FAIRDYL NEW সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫৬ লিটার সিরাপ ছিল।

জব্দ করা পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২। এ ছাড়া ডুয়েল সিমযুক্ত একটি ওয়ালটন বাটন মুঠোফোনও জব্দ করা হয়।

আটক ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দসহ ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream