রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে বান্দরবান জেলা জাসাস নেতৃবৃন্দের মতবিনিময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর সাথে বান্দরবান জেলা জাসাস নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (রবিবার )  বান্দরবানে অবস্থানকালে প্রতিমন্ত্রীর সাথে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জাসাসের আহবায়ক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদস্য সচিব মোঃ ইউনুছ সহ জেলা জাসাসের সকল নেতৃবৃন্দ।

মতবিনিময় কালে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বান্দরবানের সংস্কৃতি বিকাশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জনপদ। এখানে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এই সংস্কৃতিকে লালন ও বিকাশে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, জাসাস হচ্ছে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে জাসাসের ভূমিকা অপরিসীম। আগামীতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংস্কৃতিক জাগরণে জাসাস নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এসময় জেলা জাসাসের আহবায়ক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের এই বান্দরবান সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বান্দরবানের শিল্প-সংস্কৃতির উন্নয়নে তার সহযোগিতা কামনা করছি। একই সাথে বান্দরবান জেলা জাসাসকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

সদস্য সচিব মোঃ ইউনুছ বলেন, প্রতিমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কাজ করব। বান্দরবানের প্রতিটি উপজেলায় জাসাসের কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।

মতবিনিময় শেষে জেলা জাসাসের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে বান্দরবান জেলা জাসাস নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর সাথে বান্দরবান জেলা জাসাস নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (রবিবার )  বান্দরবানে অবস্থানকালে প্রতিমন্ত্রীর সাথে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জাসাসের আহবায়ক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদস্য সচিব মোঃ ইউনুছ সহ জেলা জাসাসের সকল নেতৃবৃন্দ।

মতবিনিময় কালে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বান্দরবানের সংস্কৃতি বিকাশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জনপদ। এখানে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এই সংস্কৃতিকে লালন ও বিকাশে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, জাসাস হচ্ছে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে জাসাসের ভূমিকা অপরিসীম। আগামীতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংস্কৃতিক জাগরণে জাসাস নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এসময় জেলা জাসাসের আহবায়ক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের এই বান্দরবান সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বান্দরবানের শিল্প-সংস্কৃতির উন্নয়নে তার সহযোগিতা কামনা করছি। একই সাথে বান্দরবান জেলা জাসাসকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

সদস্য সচিব মোঃ ইউনুছ বলেন, প্রতিমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কাজ করব। বান্দরবানের প্রতিটি উপজেলায় জাসাসের কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।

মতবিনিময় শেষে জেলা জাসাসের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream