রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা

“আজকের শিশু ও তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।” এই প্রত্যয় নিয়ে কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার অনন্য উদ্যোগ নিয়েছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা। 

নিজ ব্যক্তিগত উদ্যোগে তিনি উপজেলার বিভিন্ন গ্রামের খেলোয়াড়দের মাঝে নিয়মিত ফুটবল ও জার্সি বিতরণ করে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুরালী পাড়ার ‘লারং স্পোর্টিং ক্লাব’-এর তরুণ খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেওয়া হয়। 

এর আগে গত ২৩ অক্টোবর একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাপছড়ি ওপর পাড়ার ক্ষুদে খেলোয়াড়দের মাঝেও ফুটবল বিতরণ করা হয়।​গ্রামের পর গ্রামে ঘুরে এমন উৎসাহব্যঞ্জক উপহার পেয়ে আবেগাপ্লুত স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়ামোদী যুবসমাজ। অজিত কুমার তঞ্চঙ্গ্যার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তরুণরা বলেন, এই উপহার তাদের খেলাধুলার প্রতি স্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।​এ বিষয়ে সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের মাঠে রাখতে হবে।” তিনি আরও জানান, গ্রামের প্রান্তে যারা খেলাধুলা করেন, তাদের যেকোনো প্রয়োজনে তার এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তার এমন নিঃস্বার্থ ক্রীড়া অনুদান কাপ্তাইয়ের যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা স্থানীয় সর্বমহলে দারুণ প্রশংসিত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

“আজকের শিশু ও তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।” এই প্রত্যয় নিয়ে কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার অনন্য উদ্যোগ নিয়েছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা। 

নিজ ব্যক্তিগত উদ্যোগে তিনি উপজেলার বিভিন্ন গ্রামের খেলোয়াড়দের মাঝে নিয়মিত ফুটবল ও জার্সি বিতরণ করে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুরালী পাড়ার ‘লারং স্পোর্টিং ক্লাব’-এর তরুণ খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেওয়া হয়। 

এর আগে গত ২৩ অক্টোবর একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাপছড়ি ওপর পাড়ার ক্ষুদে খেলোয়াড়দের মাঝেও ফুটবল বিতরণ করা হয়।​গ্রামের পর গ্রামে ঘুরে এমন উৎসাহব্যঞ্জক উপহার পেয়ে আবেগাপ্লুত স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়ামোদী যুবসমাজ। অজিত কুমার তঞ্চঙ্গ্যার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তরুণরা বলেন, এই উপহার তাদের খেলাধুলার প্রতি স্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।​এ বিষয়ে সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের মাঠে রাখতে হবে।” তিনি আরও জানান, গ্রামের প্রান্তে যারা খেলাধুলা করেন, তাদের যেকোনো প্রয়োজনে তার এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তার এমন নিঃস্বার্থ ক্রীড়া অনুদান কাপ্তাইয়ের যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা স্থানীয় সর্বমহলে দারুণ প্রশংসিত হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream