সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

২৮ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নবাবগঞ্জের সূর্যখালী আদর্শ গ্রামে

দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের সূর্যখালী আদর্শ গ্রামে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। গ্রামের কয়েকশ পরিবার এখনো উন্নত সড়কসহ ন্যূনতম মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিনের এই ক্ষোভ ও দুর্ভোগ লাঘবে গ্রামের প্রধান সড়কটি দ্রুত পাকা করা এবং বসবাসরত সরকারি খাসজমি বাসিন্দাদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামীণ বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবহেলিত এই গ্রামের একমাত্র চলাচলের মেঠোপথটি বছরের পর বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটিতে কাদা-পানি জমে চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়ে। কাঁচা ও জরাজীর্ণ এই রাস্তার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ এবং চিকিৎসাসেবা প্রত্যাশী জরুরি রোগীদের। রাতে বা বর্ষাকালে এ রাস্তায় যাতায়াত যেন জীবনবাজির সামিল হয়ে দাঁড়ায়।

রাস্তাঘাটের অবকাঠামোগত বেহাল দশার পাশাপাশি বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন এবং আধুনিক স্বাস্থ্যসেবার সুবিধাও সেখানে অত্যন্ত অপর্যাপ্ত। এছাড়াও বহু বছর ধরে যে খাসজমিতে এই দরিদ্র ও ভূমিহীন পরিবারগুলো বসবাস করে আসছে, তার স্থায়ী কোনো আইনি অধিকার বা ভূমি স্বত্ব না পাওয়ায় সর্বদা এক ধরণের অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের।

এলাকাবাসীর আকুল আবেদন, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন দ্রুত সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন এবং সূর্যখালী আদর্শ গ্রামের বাসিন্দাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে সড়কটি পাকা করাসহ খাসজমি নিজ নামে বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

২৮ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নবাবগঞ্জের সূর্যখালী আদর্শ গ্রামে

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের সূর্যখালী আদর্শ গ্রামে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। গ্রামের কয়েকশ পরিবার এখনো উন্নত সড়কসহ ন্যূনতম মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিনের এই ক্ষোভ ও দুর্ভোগ লাঘবে গ্রামের প্রধান সড়কটি দ্রুত পাকা করা এবং বসবাসরত সরকারি খাসজমি বাসিন্দাদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামীণ বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবহেলিত এই গ্রামের একমাত্র চলাচলের মেঠোপথটি বছরের পর বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটিতে কাদা-পানি জমে চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়ে। কাঁচা ও জরাজীর্ণ এই রাস্তার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ এবং চিকিৎসাসেবা প্রত্যাশী জরুরি রোগীদের। রাতে বা বর্ষাকালে এ রাস্তায় যাতায়াত যেন জীবনবাজির সামিল হয়ে দাঁড়ায়।

রাস্তাঘাটের অবকাঠামোগত বেহাল দশার পাশাপাশি বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন এবং আধুনিক স্বাস্থ্যসেবার সুবিধাও সেখানে অত্যন্ত অপর্যাপ্ত। এছাড়াও বহু বছর ধরে যে খাসজমিতে এই দরিদ্র ও ভূমিহীন পরিবারগুলো বসবাস করে আসছে, তার স্থায়ী কোনো আইনি অধিকার বা ভূমি স্বত্ব না পাওয়ায় সর্বদা এক ধরণের অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের।

এলাকাবাসীর আকুল আবেদন, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন দ্রুত সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন এবং সূর্যখালী আদর্শ গ্রামের বাসিন্দাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে সড়কটি পাকা করাসহ খাসজমি নিজ নামে বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream