শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক



ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক
সংগৃহীত ছবি

নীলফামারীর ডোমার বাজার থেকে রশিদুল ইসলাম (৩৭) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।আটক রশিদুল ইসলাম ডোমার উপজেলার ছোট রাউতা সবুজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


ডোমারে যুবলীগ কর্মী রশিদুল ইসলাম আটক

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার বাজার থেকে রশিদুল ইসলাম (৩৭) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।আটক রশিদুল ইসলাম ডোমার উপজেলার ছোট রাউতা সবুজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream