বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সদরপুরে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের ৭ দিনের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে উপজেলা মৎস্য অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের লৌহজং থানার সিংগাইর হাট গ্রামের রজ্জব আলী মৃধার ছেলে আলাউদ্দিন মৃধা (৩০) এবং শ্রীনগর থানার চারিপাড়া গ্রামের রব মোল্যার ছেলে রমজান (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন।

অভিযানে জব্দ করা প্রায় এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল নিয়ম অনুযায়ী পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ছাড়া জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, ‘মা ইলিশের প্রজনন সুরক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সদরপুরে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের ৭ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে উপজেলা মৎস্য অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের লৌহজং থানার সিংগাইর হাট গ্রামের রজ্জব আলী মৃধার ছেলে আলাউদ্দিন মৃধা (৩০) এবং শ্রীনগর থানার চারিপাড়া গ্রামের রব মোল্যার ছেলে রমজান (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন।

অভিযানে জব্দ করা প্রায় এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল নিয়ম অনুযায়ী পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ছাড়া জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, ‘মা ইলিশের প্রজনন সুরক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream