বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ম্যানইউর দুর্দশা কাটছে না, এবার খেলোয়াড়দের কাঠগড়ায় তুললেন ক্যারিক

ম্যানচেস্টার ইউনাইটেড চলতি মৌসুমে খারাপ সময় পার করছে। ১১টি ম্যাচ খেলে ইউনাইটেডের জয় মাত্র দুটিতে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলের শোচনীয় হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এবার ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রতি অভিযোগ তুললেন এই কোচ।

একের পর এক হার ও ড্রয়ে প্রিমিয়ার লিগে ক্যারিকের দল এখন ১৩তম স্থানে রয়েছে এবং গত মাসেই তারা কারাবাও কাপ থেকে ছিটকে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকে নিয়ে নানা রকম প্রশ্ন ঘোরপাক খাচ্ছে ফুটবল মহলে। ইউনাইটেড কোচ হিসাবে আর কতদিন থাকবেন, এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে সব কিছু ছাপিয়ে তার কাঠগড়ায় দলের খেলোয়াড়রা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নিজের পদ নিয়ে কোনো চিন্তাভাবনা করিনি। খেলার ফলাফল ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তার সবটুকুই দিয়েছি। আমার সব ভাবনা সমর্থকদের জন্য আমিও তাদের একজন হিসেবে খেলাটা দেখছিলাম। যা দেখেছি তাতে আমি একেবারেই সন্তুষ্ট নই।’

খেলোয়াড়রা কেমন খেলছে এমন প্রশ্নে বলেন, ‘যে ধরনের ট্যাকটিকসেই খেলুন না কেন, যদি মাঠে না দৌড়ান, সামনে ও পেছনে ছুটাছুটি না করেন, তবে কখনোই ম্যাচ জেতা সম্ভব নয়।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ম্যানইউর দুর্দশা কাটছে না, এবার খেলোয়াড়দের কাঠগড়ায় তুললেন ক্যারিক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ম্যানচেস্টার ইউনাইটেড চলতি মৌসুমে খারাপ সময় পার করছে। ১১টি ম্যাচ খেলে ইউনাইটেডের জয় মাত্র দুটিতে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলের শোচনীয় হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এবার ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রতি অভিযোগ তুললেন এই কোচ।

একের পর এক হার ও ড্রয়ে প্রিমিয়ার লিগে ক্যারিকের দল এখন ১৩তম স্থানে রয়েছে এবং গত মাসেই তারা কারাবাও কাপ থেকে ছিটকে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকে নিয়ে নানা রকম প্রশ্ন ঘোরপাক খাচ্ছে ফুটবল মহলে। ইউনাইটেড কোচ হিসাবে আর কতদিন থাকবেন, এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে সব কিছু ছাপিয়ে তার কাঠগড়ায় দলের খেলোয়াড়রা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নিজের পদ নিয়ে কোনো চিন্তাভাবনা করিনি। খেলার ফলাফল ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তার সবটুকুই দিয়েছি। আমার সব ভাবনা সমর্থকদের জন্য আমিও তাদের একজন হিসেবে খেলাটা দেখছিলাম। যা দেখেছি তাতে আমি একেবারেই সন্তুষ্ট নই।’

খেলোয়াড়রা কেমন খেলছে এমন প্রশ্নে বলেন, ‘যে ধরনের ট্যাকটিকসেই খেলুন না কেন, যদি মাঠে না দৌড়ান, সামনে ও পেছনে ছুটাছুটি না করেন, তবে কখনোই ম্যাচ জেতা সম্ভব নয়।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream