বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উলিপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পদত্যাগের দাবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন উত্তোলন, হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীরা এ মানববন্ধন করেন।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ ও ৬ আগস্টের পর থেকে তিনি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হচ্ছেন না। তিনি বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও বেতন- ভাতা নিয়মিতভাবে উত্তোলন হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক জমিদাতার কাছ থেকে ৫০ শতাংশ জমি নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক নিজের ভাগ্নে, ছোট ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব অনিয়মের কারণে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনের সময় শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে প্রধান শিক্ষক মাইদুল ইসলাম তাঁর বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বিদ্যালয়টি পরিদর্শন ও তদন্তে যান। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়টির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

উলিপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পদত্যাগের দাবি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream