বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দক্ষিণ কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দক্ষিণ কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অধীন পাঁচটি ইউনিয়নে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে জিনজিরা ইউনিয়নে ওমর শাহ নেওয়াজকে আহ্বায়ক ও মো. আজাদ হোসেনকে সদস্যসচিব করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তেঘরিয়া ইউনিয়নে হাজী সামিউল্লাহকে আহ্বায়ক ও জুয়েল মোল্লাকে সদস্যসচিব করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

এ ছাড়া কোন্ডা ইউনিয়নে আফজাল শিকদারকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শাহিন রহমানকে সদস্যসচিব করে তিন সদস্যের, আগানগর ইউনিয়নে আসাদুর রহমান সফুকে আহ্বায়ক ও ইমান উল্লাহ মাস্তানকে সদস্যসচিব করে ছয় সদস্যের এবং শুভাঢ্যা ইউনিয়নে আলী হোসেন আলীকে আহ্বায়ক ও মাহবুব আলম মামুনকে সদস্যসচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব আংশিক কমিটির মেয়াদ তিন মাস।

আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে জমা দিতে হবে।

বিষয় : বিএনপি আহ্বায়ক কমিটি দক্ষিণ কেরানীগঞ্জ ইউনিয়ন গঠন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


দক্ষিণ কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অধীন পাঁচটি ইউনিয়নে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে জিনজিরা ইউনিয়নে ওমর শাহ নেওয়াজকে আহ্বায়ক ও মো. আজাদ হোসেনকে সদস্যসচিব করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তেঘরিয়া ইউনিয়নে হাজী সামিউল্লাহকে আহ্বায়ক ও জুয়েল মোল্লাকে সদস্যসচিব করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

এ ছাড়া কোন্ডা ইউনিয়নে আফজাল শিকদারকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শাহিন রহমানকে সদস্যসচিব করে তিন সদস্যের, আগানগর ইউনিয়নে আসাদুর রহমান সফুকে আহ্বায়ক ও ইমান উল্লাহ মাস্তানকে সদস্যসচিব করে ছয় সদস্যের এবং শুভাঢ্যা ইউনিয়নে আলী হোসেন আলীকে আহ্বায়ক ও মাহবুব আলম মামুনকে সদস্যসচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব আংশিক কমিটির মেয়াদ তিন মাস।

আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে জমা দিতে হবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream