বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের পেছনে পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশের ভূমিকা রয়েছে। পরিবারের নানা জটিলতা ও সচেতনতার অভাবে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হয়।

গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি স্তন পরীক্ষা করার জন্য তাদের ছোট ও বহনযোগ্য স্ক্রিনিং মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। এ ক্ষেত্রে শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে শনাক্তকরণ কার্যক্রম গড়ে তোলার কথা জানান তিনি। এর মাধ্যমে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের পেছনে পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশের ভূমিকা রয়েছে। পরিবারের নানা জটিলতা ও সচেতনতার অভাবে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হয়।

গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি স্তন পরীক্ষা করার জন্য তাদের ছোট ও বহনযোগ্য স্ক্রিনিং মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। এ ক্ষেত্রে শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে শনাক্তকরণ কার্যক্রম গড়ে তোলার কথা জানান তিনি। এর মাধ্যমে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream