বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো এবং সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র থেকে নতুন করে গ্যাস উত্তোলন করা গেলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাসের সংকট থাকায় সার কারখানাগুলোতে সরবরাহ সীমিত রাখতে হচ্ছে। বিদ্যমান গ্যাস দিয়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রেও সরবরাহ করা সম্ভব হতো। এ কারণে সীমিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বেশি উৎপাদন সক্ষমতাসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, যেসব কারখানায় বিদ্যমান যন্ত্রপাতি ও সক্ষমতা কাজে লাগিয়ে তুলনামূলক বেশি সার উৎপাদন সম্ভব, সেসব কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ সম্প্রসারণ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, কুড়িগ্রাম-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চরাঞ্চলের বালুতে থাকা ভারী খনিজ সম্পদ আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নে এসব খনিজ সম্পদ উত্তোলন অর্থনৈতিকভাবে লাভজনক প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো এবং সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র থেকে নতুন করে গ্যাস উত্তোলন করা গেলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাসের সংকট থাকায় সার কারখানাগুলোতে সরবরাহ সীমিত রাখতে হচ্ছে। বিদ্যমান গ্যাস দিয়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রেও সরবরাহ করা সম্ভব হতো। এ কারণে সীমিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বেশি উৎপাদন সক্ষমতাসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, যেসব কারখানায় বিদ্যমান যন্ত্রপাতি ও সক্ষমতা কাজে লাগিয়ে তুলনামূলক বেশি সার উৎপাদন সম্ভব, সেসব কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে গ্যাসের প্রাপ্যতা বাড়লে সব সার কারখানায় সরবরাহ সম্প্রসারণ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, কুড়িগ্রাম-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চরাঞ্চলের বালুতে থাকা ভারী খনিজ সম্পদ আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নে এসব খনিজ সম্পদ উত্তোলন অর্থনৈতিকভাবে লাভজনক প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream