গাইবান্ধার বাদিয়াখালীর নুরুলগঞ্জ হাটে দীর্ঘ ৫৪ বছর ধরে পরিচালিত রূপালী ব্যাংক পিএলসি শাখার অবস্থান পরিবর্তনের উদ্যোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। ব্যাংকটির কার্যক্রম বর্তমান স্থানেই অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
আজ (নভেম্বর ২০২৬) বাদিয়াখালী এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে নুরুলগঞ্জ হাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাজী আব্দুল খালেক কাজীর আহ্বানে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল খালেক কাজী, মোঃলিপিন আহমেদ,মোঃ শাহীন মিয়া,মোঃ লিটন আহমেদ,মোঃ ইকবাল হাসান স্বপন,যুবদলযুবদল নেতা,মোঃমোঃরফিকুল ইসলাম।
অংশগ্রহণকারীরা কাফনের কাপড় মাথায় বেঁধে ব্যাংক শাখা স্থানান্তরের প্রতিবাদ জানান।
মতামত