যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত এবং সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর সীমাহীন দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা বিদ্যালয়ের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের অযথা হয়রানি করার ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।
দ্রুত এসব দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত