বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

স্কাউটস একটি আন্তর্জাতিক আন্দোলন আন্দোলন--জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

ফটো প্রতিনিধি

কাব স্কাউটস একটি আন্তর্জাতিক আন্দোলন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবন গড়ার দিকনির্দেশনা পায় বলে মন্তব্য করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

তিনি বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নিয়ম-শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখে। পাশাপাশি জীবনের চলার পথে বিভিন্ন বাধা-বিপত্তি মোকাবিলা করার শিক্ষা লাভ করে। এটি তাদের ভবিষ্যৎ পথচলা সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী স্কাউটস ব্যাজ কোর্সের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায় থেকেই আরও বেশি শিক্ষার্থীকে কাব আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে স্কাউটসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। আপনারা জানেন, ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় পর্ব চলছে। সেখানে কিছুদিন পর বয়সসীমা কমিয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশুদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

স্কাউটস একটি আন্তর্জাতিক আন্দোলন আন্দোলন--জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কাব স্কাউটস একটি আন্তর্জাতিক আন্দোলন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবন গড়ার দিকনির্দেশনা পায় বলে মন্তব্য করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

তিনি বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নিয়ম-শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখে। পাশাপাশি জীবনের চলার পথে বিভিন্ন বাধা-বিপত্তি মোকাবিলা করার শিক্ষা লাভ করে। এটি তাদের ভবিষ্যৎ পথচলা সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী স্কাউটস ব্যাজ কোর্সের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায় থেকেই আরও বেশি শিক্ষার্থীকে কাব আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে স্কাউটসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। আপনারা জানেন, ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় পর্ব চলছে। সেখানে কিছুদিন পর বয়সসীমা কমিয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশুদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream