মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মাগুরায় ১ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাগুরায় ১ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে কৃষকের কলাসহ প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগে আয়ুব আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার পাল্লা গ্রামের নিজ বাড়ি থেকে আয়ুব আলীকে গ্রেফতার করে মহম্মদপুর থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুরের পাল্লা গ্রামের কৃষক জয়দার শেখ বাড়ির পূর্ব পাশে গোরস্তান সংলগ্ন প্রায় ১০০ শতক জমি লিজ ও বর্গা নিয়ে কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরিতে বিভিন্ন এনজিও ও অন্যান্য উৎস থেকে প্রায় চার লাখ টাকা ঋণ নেন তিনি। সম্প্রতি গাছগুলোতে কলার কান ও ছড়া আসতে শুরু করেছিল। গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর সম্পূর্ণ বাগানের প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষক জয়দার শেখের।

ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাগুরার পুলিশ সুপার মো. মোল্লা আজাদ মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদকে দ্রুত মামলা গ্রহণ ও আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আয়ুব আলীকে গ্রেফতার করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, কলাগাছ কাটার ঘটনায় কৃষক জয়দার শেখ বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় গ্রেফতার আয়ুব আলীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/এআইএস

বিষয় : গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মাগুরায় ১ হাজার কলাগাছ কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মাগুরার মহম্মদপুরে কৃষকের কলাসহ প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগে আয়ুব আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার পাল্লা গ্রামের নিজ বাড়ি থেকে আয়ুব আলীকে গ্রেফতার করে মহম্মদপুর থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুরের পাল্লা গ্রামের কৃষক জয়দার শেখ বাড়ির পূর্ব পাশে গোরস্তান সংলগ্ন প্রায় ১০০ শতক জমি লিজ ও বর্গা নিয়ে কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরিতে বিভিন্ন এনজিও ও অন্যান্য উৎস থেকে প্রায় চার লাখ টাকা ঋণ নেন তিনি। সম্প্রতি গাছগুলোতে কলার কান ও ছড়া আসতে শুরু করেছিল। গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর সম্পূর্ণ বাগানের প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষক জয়দার শেখের।

ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাগুরার পুলিশ সুপার মো. মোল্লা আজাদ মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদকে দ্রুত মামলা গ্রহণ ও আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আয়ুব আলীকে গ্রেফতার করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, কলাগাছ কাটার ঘটনায় কৃষক জয়দার শেখ বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় গ্রেফতার আয়ুব আলীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/এআইএস

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream