মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৪

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বহিরাগতরা হামলা চালায়। হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম ও ১৩জন শিক্ষার্থীসহ ১৪জন আহত হয়েছে, আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল ও আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার সমন্বয়ে স্কুলের প্রধান শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবী,  এরপর থেকে স্কুলের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।  বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল।  

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার  সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে পুনরায় প্রবেশ করলে শিক্ষার্থীতের সাথে বহিরাগতদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলাকারীদের আঘাতে প্রধান শিক্ষক সহ ১৩জন শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে  লালমনিরহাট সদর হাসপাতালে প্রধান শিক্ষক ও ৬জন শিক্ষার্থী  এবং আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আহত আরো ৪ থেকে ৫জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি হওয়া প্রধান শিক্ষক রশিদুল ইসলাম জানান, ছাত্র আন্দোলনের পর আমাকে কারণ ছাড়াই অন্যায়ভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিলো। মঙ্গলবার সকালে আমি বিদ্যালয়ে এসে মাঠে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করতে থাকি, এসময় বহিরাগত লোকজন বাঁধা দেয় এবং বিদ্যালয় থেকে বের হতে বলে।

 এসময় শিক্ষার্থীরা আমাকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করলে ক্ষিপ্ত হয়ে বহিরাগত লোকজন আমাদের উপর হামলা করে। এতে আমিসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছি। আমরা সুষ্ঠ তদন্ত ও এর বিচার চাই।

এদিকে খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়। পরে তিনিও ঘটনাস্থলে যান। ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৪

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream