দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকে প্রস্তুতি গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল বাশার, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, পৌরসভা জামায়াতের আমির ডা. জিএম আসাদুল হক, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান ও মুজাহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ইলিয়াস শাহ, সুশীলনের আয়ূব আলী এবং সিপিপির নয়ন বিশ্বাস ও আরিফুল ইসলাম রনি।
মতামত