যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৫ বছর পূর্তি ও ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক রানার পত্রিকার পাইকগাছা প্রতিনিধি ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।
অনুষ্ঠানে বক্তব্য দেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, বি. সরকার, প্রমথ রঞ্জন সানা, আবুল হাসেম, পূর্ণ চন্দ্র মণ্ডল, এফ এম বদিউর জামান, আশরাফুল ইসলাম সবুজ, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা ও খোরশেদ আলম।
আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক রানার পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন।
মতামত