সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ডোমারে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
ছবি: প্রতিবেদক

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।

কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার মধ্য দিয়ে একটি সচেতন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ডোমারে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।

কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার মধ্য দিয়ে একটি সচেতন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream