নীলফামারীর ডোমারে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১২০ থেকে ১৪০ জন অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা শারমিন তন্বী। এ সময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রাণী চন্দ এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
উৎসব চলাকালে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবার অংশগ্রহণে নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত