আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘ঘর থেকেই শুরু করি’ ও ‘দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে নানা কার্যক্রম প্রদর্শন করা হয়।
এ সময় দুর্যোগের মুহূর্তে নিরাপদে থাকার উপায়, অগ্নিকাণ্ড মোকাবিলা এবং ভূমিকম্পের সময় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ সম্পর্কে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি,এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত