বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাবেক ডিএমপি কমিশনার ফারুক দম্পতির জমি-ফ্ল্যাট জব্দ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাবেক ডিএমপি কমিশনার ফারুক দম্পতির জমি-ফ্ল্যাট জব্দ
ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী। দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম ফারুক নামে ঢাকার বাড্ডা ও টাঙ্গাইলের ভূঞাপুরের ২১০ দশমিক ৬১ শতাংশ জমি এবং খিলগাঁওয়ের ১২০ বর্গফুটের গাড়িপার্কিংসহ ২৫৮৫ বর্গফুটের ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে। যার মূল্য দেখানো হয়েছে এক কোটি ৩৩ লাখ ২০ হাজার ৭২৮ টাকা। এছাড়া, এক কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৩৮২ টাকা ব্যাংক, এফডিআর অবরুদ্ধের আদেশ হয়েছে।

শারমিন আক্তারের নামে থাকা ঢাকার বাড্ডা ও টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় থাকা ১৯৭ দশমিক ৬২ শতাংশ জমি এবং বনানীর একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৫১ লাখ ৭৪ হাজার ৬৫২ টাকা। এ ছাড়া একটি ব্যাংক হিসাব ও একটি এফডিআর হিসাবের ১২ লাখ দুই হাজার ৫০০ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

দুদকের সহকারী পরিচালক ইসমাঈল এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, খন্দকার গোলাম ফারুক ও শারমিন আক্তার খানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র, সংশ্লিষ্ট বিভিন্ন দফতর থেকে পাওয়া তথ্যাদি এবং আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, খন্দকার গোলাম ফারুকের নামে দায়বাদে নিট সম্পদের মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ৩৬ লাখ ৭৯ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৪ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ ৪১ হাজার টাকা।

এক্ষেত্রে তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়।

অনুসন্ধানে আরও দেখা গেছে, খন্দকার গোলাম ফারুকের স্ত্রী শারমিন আক্তার খান একজন গৃহিণী। তার নামে স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য ৩ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ২ লাখ ৩৫ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৩ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৪ লাখ ৭৭ হাজার টাকা।

এক্ষেত্রে, তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ ৩ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, অনুসন্ধান বা তদন্ত চলাকালে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর, বিক্রয় বা অন্য কোনোভাবে গোপন বা বিলুপ্ত করার সুযোগ যেন না থাকে এবং পরে আইনি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সম্পদ সংরক্ষিত থাকে, সে জন্য অভিযুক্তদের নামীয় স্থাবর সম্পদসমূহ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করা প্রয়োজন উল্লেখ করে এ আবেদন করা হয়েছে।

বিডি প্রতিদিন/কেএ

বিষয় : ডিএমপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাবেক ডিএমপি কমিশনার ফারুক দম্পতির জমি-ফ্ল্যাট জব্দ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream