বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাদুল্লাপুরে গ্যাসের বাজার তদারকিতে মোবাইল কোর্ট, সতর্ক ব্যবসায়ীরা

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় গ্যাসের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও অনিয়মের দায়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় গাইবান্ধা জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত। অভিযানের সময় ব্যবসায়ীদের নির্ধারিত দামে গ্যাস বিক্রি এবং ব্যবসায়িক কার্যক্রমে নিয়মনীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে তাঁদের সতর্ক করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে সাদিল্লাপুর  উপজেলা প্রশাসন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাদুল্লাপুরে গ্যাসের বাজার তদারকিতে মোবাইল কোর্ট, সতর্ক ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় গ্যাসের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও অনিয়মের দায়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় গাইবান্ধা জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত। অভিযানের সময় ব্যবসায়ীদের নির্ধারিত দামে গ্যাস বিক্রি এবং ব্যবসায়িক কার্যক্রমে নিয়মনীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে তাঁদের সতর্ক করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে সাদিল্লাপুর  উপজেলা প্রশাসন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream