বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩৫) নামের এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ, এনামুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত এনামুল হাসান চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

নিহতের ভাই মো. কামরুল হাসান জানান, প্রায় তিন মাস আগে গাঁজাসহ আটকের পর এনামুলকে কারাগারে পাঠানো হয়। পরিবার থেকে দাবি করা হয়, তাকে সাজানো মামলায় ফাঁসানো হয়েছিল। গত মঙ্গলবারও পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এনামুল, তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার আদালতে তাঁর জামিন আবেদনের তারিখ নির্ধারিত ছিল।

কামরুল হাসান অভিযোগ করেন, সকালে কারাগার থেকে ফোন করে এনামুলের মৃত্যুর খবর জানানো হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি ভাইয়ের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন দেখতে পান। এতে তার ধারণা, কারাগারে কোনো আঘাতের ফলেই এনামুলের মৃত্যু হয়েছে। হাসপাতালে এ নিয়ে নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন জানান, আজ ভোর সাড়ে চারটার দিকে এনামুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে কার হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/এআইএস

বিষয় : মৃত্যু মামলা কারাগার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩৫) নামের এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ, এনামুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত এনামুল হাসান চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

নিহতের ভাই মো. কামরুল হাসান জানান, প্রায় তিন মাস আগে গাঁজাসহ আটকের পর এনামুলকে কারাগারে পাঠানো হয়। পরিবার থেকে দাবি করা হয়, তাকে সাজানো মামলায় ফাঁসানো হয়েছিল। গত মঙ্গলবারও পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এনামুল, তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার আদালতে তাঁর জামিন আবেদনের তারিখ নির্ধারিত ছিল।

কামরুল হাসান অভিযোগ করেন, সকালে কারাগার থেকে ফোন করে এনামুলের মৃত্যুর খবর জানানো হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি ভাইয়ের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন দেখতে পান। এতে তার ধারণা, কারাগারে কোনো আঘাতের ফলেই এনামুলের মৃত্যু হয়েছে। হাসপাতালে এ নিয়ে নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন জানান, আজ ভোর সাড়ে চারটার দিকে এনামুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে কার হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/এআইএস

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream