মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে লাইসেন্সবিহীন এলপিজি বিক্রিতে জরিমানা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাইয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় লাইসেন্স না থাকায় দুটি মামলা করা হয়েছে এবং মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) শহরের শমসেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।

অভিযানকালে এলপিজি বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দুটি মামলা করা হয়। এসব মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ,প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিরাপদ পদ্ধতিতে এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।

সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক বলেন,এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন থাকা এবং নিরাপত্তাবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার পাশাপাশি গ্যাস সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে।

অভিযানসংশ্লিষ্টরা জানান,এ ধরনের অভিযানের উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা,এলপিজি গ্যাসের নিরাপদ বিক্রি ও সংরক্ষণ নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো।

জনস্বার্থে এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিশ্চিত করে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে লাইসেন্সবিহীন এলপিজি বিক্রিতে জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream